তারেককে দণ্ডিত করার চক্রান্ত চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের এক হাজারের বেশি সাংবাদিক মনে করেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলায় হয়রানি করা হচ্ছে। এর ফলে চলমান রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে।
গতকাল শনিবার এক বিবৃতিতে বিএনপি ও জামায়াত-সমর্থক হিসেবে পরিচিত সম্পাদক, সাংবাদিক এবং সাংবাদিক সংগঠনের নেতারা এসব কথা বলেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আবদুল হাই শিকদার এবং জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদের সই করা ওই বিবৃতিতে বলা হয়, তারেক রহমান এক-এগারো সরকারের ষড়যন্ত্র ও নির্যাতনের শিকার হয়ে যুক্তরাজ্যে চিকিৎসাধীন আছেন। ওই নেতাকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে অবৈধ সেনাসমর্থিত সরকার এবং শেখ হাসিনার মহাজোট সরকার তাঁর বিরুদ্ধে সীমাহীন অপপ্রচারের পাশাপাশি কয়েকটি মিথ্যা মামলা দিয়েছে। একটিতেও তাঁর বিরুদ্ধে প্রমাণ হাজির করতে না পেরে উদ্দেশ্যমূলক দণ্ডাদেশ দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন তাঁরা।

বিবৃতিতে সই করেন শফিক রেহমান, আবুল আসাদ, আলমগীর মহিউদ্দিন, আবদুল গফুর, আল মুজাহিদী, রেজোয়ান সিদ্দিকী, রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, কামাল উদ্দিন সবুজ, এরশাদ মজুমদার, মোস্তফা কামাল মজুমদার, ইলিয়াস খান, নুরুদ্দিন আহমেদ, খোন্দকার মনিরুল আলম, এম এ আজিজ, এলাহী নেওয়াজ খান, আবদুশ শহিদ, মুহাম্মদ বাকের হোসাইন, হাসান হাফিজ, আবদুল হাই সিদ্দিক, কাজী রওনাক হোসেন, কাদের গণি চৌধুরী প্রমুখ।