প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় বছরের শিশু তারেক রহমান। বাড়ি নওগাঁর মান্দা উপজেলার পরানপুর গ্রামে। সে হূৎপিণ্ডের সমস্যায় ভুগছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইনস্টিটিউটের চিকিৎসকেরা জানিয়েছেন, জরুরি অস্ত্রোপচার করা হলে তারেক সুস্থ হয়ে উঠতে পারে। অস্ত্রোপচারে অন্তত দেড় লাখ টাকা দরকার। কিন্তু তারেকের বাবা মো. আজম উদ্দিন সামান্য একজন দিনমজুর। তাঁর একমাত্র ছেলের জীবন বাঁচাতে সহায়-সম্বল বিক্রি করে ৫০ হাজার টাকা জোগাড় করেছেন। স্নেহের ছেলেটির চিকিৎসার জন্য সমাজের হূদয়বান ও বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আজম উদ্দিন, সঞ্চয়ী হিসাব নম্বর ১০৭৭৯, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রসাদপুর শাখা। বিজ্ঞপ্তি।