তারেকসহ র্যাবের পাঁচ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারেক সাঈদ
তারেক সাঈদ

র‌্যাবের-১১-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মাদসহ একই ব্যাটালিয়নের পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে লাকসাম বিএনপির দুই নেতাকে অপহরণের অভিযোগে মামলা হয়েছে৷ নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় চাকরি হারানো র‌্যাব কর্মকর্তা তারেক সাঈদ গ্রেপ্তারের পর এখন পুলিশ রিমান্ডে রয়েছেন৷
গতকাল রোববার কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাবরিনা নার্গিসের আদালতে নালিশি মামলাটি করেন লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির ওরফে পারভেজের বাবা রংগু মিয়া৷ মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ২৭ নভেম্বর সাবেক সাংসদ ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ওরফে হিরু ও হুমায়ুন কবিরকে কুমিল্লা যাওয়ার পথে অ্যাম্বুলেন্স থেকে ধরে নিয়ে যান র৵াবের কর্মকর্তারা৷ এর পর থেকেই তাঁদের কোনো খোঁজ নেই৷
মামলার অন্য আসামিরা হলেন র‌্যাব-১১ কুমিল্লা ক্যাম্পের প্রধান মেজর শাহেদ হাসান রাজী, র‌্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) শাহজাহান আলী, উপপরিদর্শক (এসআই) কাজী সুলতান আহমেদ ও অসিত কুমার রায়। আদালত মামলাটি গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন৷ মামলায় অপহরণ, মারধর, অনধিকার প্রবেশ ও ১৪ লাখ টাকা চুরির অভিযোগ আনা হয়েছে৷ মামলায় ১৪ জনকে সাক্ষী করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে অপহৃত ওই দুজনের সঙ্গে এবং নয়জনকে একই দিন পৃথক অভিযানে আটক করে পরে একসঙ্গে লাকসাম থানায় সোপর্দ করে র৵াব৷
মামলার এজাহারে বলা হয়, গত বছরের ২৭ নভেম্বর রাত আনুমানিক নয়টা থেকে ১১টার মধ্যে লাকসাম থেকে কুমিল্লায় যাওয়ার রাস্তা থেকে বিএনপির ওই দুই নেতাসহ তিনজনকে এবং লাকসামের দৌলতগঞ্জ বাজারে সাইফুল ইসলামের ফ্লাওয়ার মিলে অভিযান চালিয়ে আরও নয় জনকে আটক করে র্যাব। রাত সাড়ে আটটার দিকে দৌলতগঞ্জ বাজারে সাইফুল ইসলাম তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান বাংলাদেশ ফ্লাওয়ার মিলে বসে টাকার হিসাব করছিলেন। রাত নয়টার দিকে র্যাব-১১ লেখা একটি মাইক্রোবাস ও একটি পিকআপ নিয়ে র্যাবের ডিএডি শাহজাহান আলী ও দুই উপপরিদর্শক ঘটনাস্থলে হাজির হন। এ সময় তাঁরা মিলের ক্যাশে থাকা ১৪ লাখ টাকা ছিনিয়ে নেন। তখন পাশের কক্ষে থাকা সাইফুল ইসলাম ও পৌর বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক (২৮ মার্চ আওয়ামী লীগে যোগ দেন) জসিম উদ্দিন বিষয়টি টের পেয়ে সেখান থেকে বেরিয়ে যান। তাঁরা হুমায়ুন কবিরকে খবর দেন। এ সময় তাঁরা

সাতজনকে অপহরণের পর খুনের ঘটনায় চাকরি হারানো র‍্যাবের সাবেক কর্মকর্তা এম এম রানাকে গতকাল কঠোর নিরাপত্তায় নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয় l ছবি: প্রথম আলো
সাতজনকে অপহরণের পর খুনের ঘটনায় চাকরি হারানো র‍্যাবের সাবেক কর্মকর্তা এম এম রানাকে গতকাল কঠোর নিরাপত্তায় নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয় l ছবি: প্রথম আলো

তিনজনই কুমিল্লা যেতে মনস্থির করেন৷ হরতাল থাকায় তাঁরা লাকসাম ফেয়ার হাসপাতালের একটি অ৵াম্বুলেন্স ভাড়া করে কুমিল্লার পথে রওনা দেন৷ র‌্যাব সদস্যরা লাকসাম-কুমিল্লা সড়কের সদর দক্ষিণ উপজেলা হরিশ্চর এলাকায় পিকআপ ভ্যান দাঁড় করিয়ে অ্যাম্বুলেন্সটি আটক করেন। ওই সময় অ্যাম্বুলেন্সের চালক সাদেককে লাঠি দিয়ে মারধর করা হয়৷ তখন কুমিল্লা র‌্যাব ক্যাম্পের প্রধান মেজর শাহেদ হাসান রাজী ও অন্য আসামিরা বারবার মুঠোফোনে কথা বলছিলেন। রাত ১২টার দিকে র‌্যাবের ডিএডি ও দুই উপপরিদর্শক লাকসাম থানায় হাজির হয়ে জসিম উদ্দিনসহ ১০ জনকে হস্তান্তর করেন। কিন্তু সাইফুল ইসলাম ও হুমায়ুন কবিরের কোনো খোঁজ মেলেনি৷
এজাহারে আরও উল্লেখ করা হয়, ২০০৯ সালে লাকসাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন হুমায়ুন কবির। এ অপহরণ ও গুমের পেছনে র্যাব সদস্য ছাড়াও রাজনৈতিক নানা প্রতিপক্ষ জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল সকালে আদালতে উপস্থিত হন সাইফুল ইসলামের স্ত্রী ফরিদা ইসলাম ও তাঁর বোন সেলিনা আক্তার, হুমায়ুন কবিরের বাবা রংগু মিয়া, পারভেজের স্ত্রী শাহনাজ আক্তার, ভাই গোলাম ফারুকসহ ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা৷
মামলা করার পর পরিবারের সদস্যরা বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ করলেই দুই নেতার নিখোঁজের রহস্য উন্মোচিত হবে। সাইফুল ইসলামের স্ত্রী ফরিদা বলেন, ‘নিখোঁজের পর আমি, আমার ছোট মেয়ে মাশরুফা ইসলাম ও পরিবারের সদস্যরা মিলে র্যাব-১১-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মাদের সঙ্গে নারায়ণগঞ্জে গিয়ে দেখা করি। তিনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেন।’
এ বিষয়ে জানতে র‌্যাব-১১ কুমিল্লার প্রধান মেজর শাহেদ হাসান রাজীর সঙ্গে যোগাযোগ করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘মামলা হয়েছে বলে শুনেছি। এখনো কোনো কাগজপত্র পাইনি। আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করবে।’