প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুদকের দায়ের করা অর্থ পাচার মামলায় তারেক রহমানের করা আবেদন (রিভিশন) উপস্থাপন করা হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি এ কে এম ফজলুর রহমান ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। অর্থ পাচার মামলার অভিযোগপত্র আমলে নেওয়াসংক্রান্ত নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে তারেক রহমান এই আবেদন করেছিলেন।দুদকের আইনজীবী আনিসুল হক প্রথম আলোকে বলেন, তারেকের আইনজীবী আবেদনটি ‘নট প্রেস্ড’ করার আরজি জানান। আদালত তা মঞ্জুর করেন। এর ফলে নিম্ন আদালতে বিচারাধীন অর্থ পাচারের মামলায় তারেক রহমানকে পলাতক দেখিয়ে অভিযোগ গঠনে কোনো বাধা নেই।