তারেকের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাইস চেয়ারম্যান তারেক রহমান
ভাইস চেয়ারম্যান তারেক রহমান

বিদেশে অর্থ লেনদেনের অভিযোগে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দেওয়ার রায়ের বিরুদ্ধে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নিম্ন আদালতের রায় বাতিল চেয়ে আপিলটি দায়ের করা হয়।
দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান প্রথম আলো ডটকমকে বলেন, তারেক রহমানকে খালাস দিয়ে বিচারিক আদালতের দেওয়া রায় বাতিল চেয়ে আপিলটি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগটি মানি লন্ডারিংয়ের সংজ্ঞার মধ্যে পড়ে। এর পক্ষে প্রমাণাদি থাকা সত্ত্বেও তাঁকে খালাস দেওয়া হয়েছে। এসব যুক্তি তুলে ধরে আপিল করা হয়েছে।
গত ১৭ নভেম্বর এই মামলা থেকে তারেক রহমানকে খালাস দেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. মোতাহার হোসেন। তবে তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড ও ৪০ কোটি টাকা জরিমানা করা হয়।

 
‘সাক্ষ্য-প্রমাণ অদৃশ্য’ তারেক রহমান নির্দোষ