তারেকের জন্মদিনের কেক কেটেছেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মানিকগঞ্জে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৮তম জন্মদিন উপলক্ষে কেক কেটেছেন। সদর উপজেলার গিলন্ডে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হারুনার রশিদ খানের বাসভবনে সোমবার রাত ১২টা এক মিনিটে তিনি কেক কাটেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মইন খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, নির্বাহী কমিটির সদস্য আফরোজা খান রিতাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এরপর রাত সাড়ে ১২টায় খালেদা জিয়া সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।