তারেকের জামিনের মেয়াদ ছয় মাস বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জামিনের মেয়াদ ছয় মাস বাড়িয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের পক্ষে করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জরুরি অবস্থার সময় চাঁদাবাজির অভিযোগে গুলশান ও ধানমন্ডি থানায় দুটি মামলা হয়। এ ছাড়া কর ফাঁকির অভিযোগে ওই সময় জাতীয় রাজস্ব বোর্ড তারেক রহমানের বিরুদ্ধে আরেকটি মামলা করে। এসব মামলায় ২০০৮ সালের ২৭ আগস্ট তারেক রহমান হাইকোর্ট থেকে জামিন পান। পরে কয়েক দফা জামিনের মেয়াদ বাড়ানো হয়।