তারেকের জামিনের মেয়াদ বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদাবাজি ও কর ফাঁকির অভিযোগে করা পৃথক তিন মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জামিনের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।তারেকের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। এর মধ্যে চাঁদাবাজির অভিযোগে করা দুটি মামলা স্থগিতের মেয়াদও বাড়ানো হয়েছে।তারেক রহমানের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের করা মামলায় তারেক রহমানের জামিনের মেয়াদ এক বছর বাড়িয়েছেন আদালত। এ ছাড়া চাঁদাবাজির দুটি মামলায় তাঁর জামিন ও স্থগিতের মেয়াদ একই সময় পর্যন্ত বাড়ানো হয়েছে।