তারেকের জামিনের মেয়াদ বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জামিনের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। গতকাল সোমবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তারেকের আইনজীবীদের মেয়াদ বৃদ্ধির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।গতকাল তারেকের আইনজীবী মাহবুব উদ্দিন প্রথম আলোকে জানান, এনবিআরের দায়ের করা মামলায় আদালত এক বছরের জন্য তারেক রহমানের জামিনের মেয়াদ বাড়িয়েছেন।জানা গেছে, ২০০৮ সালে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর ফাঁকির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে মামলাটি করে। এ মামলায় তারেক রহমান ইতিপূর্বে হাইকোর্ট থেকে জামিন পান। জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল তা বাড়ানোর জন্য আবেদন জানানো হলে, আদালত তা মঞ্জুর করেন।