তারেকের বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলার নথিপত্রে দেখা যায়, জঙ্গিনেতা মুফতি হান্নান এ মামলায় তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের নভেম্বরে প্রথম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাতে হামলার পরিকল্পনায় সাবেক উপমন্ত্রী পিন্টু ও তাঁর ভাই মাওলানা তাজউদ্দিনের নাম বললেও, তারেক রহমান ও বাবরসহ অন্যদের নাম বলেননি। এরপর মুফতি হান্নান ২০১১ সালের ৭ এপ্রিল দ্বিতীয় দফা জবানবন্দিতে তারেকসহ বাকি রাজনীতিকদের নাম বলেন।
মূলত হান্নানের এই জবানবন্দি এবং ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক সাদিক হাসান রুমি, লেফটেন্যান্ট কমান্ডার মিজানুর রহমান, র্যা বের সাবেক কর্মকর্তা মেজর (অব.) আতিকুর রহমানের সাক্ষ্যের ভিত্তিতে এসব রাজনীতিককে সম্পূরক অভিযোগপত্রে আসামি করা হয়। তাতে বলা হয়, মুফতি হান্নান বনানীর হাওয়া ভবনে গিয়ে তারেক রহমান, আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ, লুৎফুজ্জামান বাবর, হারিছ চৌধুরী, রেজ্জাকুল হায়দার, আবদুর রহিমসহ অন্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শেখ হাসিনাকে হত্যার জন্য তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর হামলায় অংশগ্রহণকারীদের প্রশাসনিক সহায়তা ও নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন বলে অভিযোগ আনা হয়।
এই মামলায় গত ৫ মে আদালতে সাক্ষ্য দেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সাদিক হাসান রুমি। সাক্ষ্যে তিনি বলেন, রেজ্জাকুল হায়দার বিএনপির নেতা তারেক রহমান ও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সঙ্গে যোগাযোগ রাখতেন। বাবরের নির্দেশ পেয়ে ২১ আগস্ট ঘটনার রাতেই উদ্ধার হওয়া অবিস্ফোরিত গ্রেনেড দ্রুত ধ্বংস করে আলামত নষ্ট করা হয়।
তারেক রহমান ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। তিনি এখনো সে দেশে আছেন।