তারেকের বিরুদ্ধে অভিযোগপত্র প্রত্যাহারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিহিত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট। গতকাল মঙ্গলবার দুপুরে সমিতির দক্ষিণ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া সংসদে বিল পাস করা ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জড়িত করে সম্পূরক অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিটের সভাপতি জয়নুল আবেদীন।