তারেকের বিরুদ্ধে অর্থ লেনদেন মামলায় বাদীর সাক্ষ্য-জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে বিদেশে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে করা মামলায় বাদীর সাক্ষ্য-জেরা শেষ হয়েছে।গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন জেরা শেষে আগামী ১০ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ইব্রাহিমকে গতকাল মামুনের পক্ষে জেরা করা হয়। ইব্রাহিম গত ১১ সেপ্টেম্বর সাক্ষ্য দেন। গত মঙ্গলবার তাঁর সাক্ষ্য শেষ হয়। তারেক বর্তমানে বিদেশে আছেন। মামুনকে গতকাল কারাগার থেকে আদালতে হাজির করা হয়।তারেক রহমানকে পলাতক দেখিয়ে ৮ আগস্ট তাঁর বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠন করা হয়।বিদেশে অর্থ পাচারের অভিযোগে ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় তারেক ও মামুনের বিরুদ্ধে মামলা করা হয়। দুদক তদন্ত করে গত বছরের ২ জুলাই তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।