তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করার অভিযোগে হবিগঞ্জে দায়ের করা একটি মানহানি মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত সুলতানা এ আদেশ দেন।
যুক্তরাজ্যে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করার অভিযোগে বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে গত ২২ ফেব্রুয়ারি হবিগঞ্জ আদালতে এক হাজার কোটি টাকার মানহানি মামলা করেন জেলা ছাত্রলীগ নেতা মহিবুর রহমান।