তারেকের বিরুদ্ধে দুজনের সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে অবৈধভাবে অর্থ লেনদেনের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল-মামুনের বিরুদ্ধে আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন গতকাল বৃহস্পতিবার এ সাক্ষ্য গ্রহণ করেন।আদালত আগামী ৩ জানুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন।গতকাল সাক্ষ্য দেন ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসনে আরা ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক পরিদর্শক মীর আলীমুজ্জামান। সাক্ষ্য গ্রহণের আগে মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামুনের আইনজীবী ফখরুল ইসলাম সাক্ষ্য গ্রহণ মুলতবি রাখতে আদালতে আবেদন করেন। মামুনের আইনজীবী আদালতে বলেন, ‘বর্তমান আদালত থেকে মামলাটি অন্য আদালতে স্থানান্তর করতে হাইকোর্টে আবেদন করা হয়েছে। ওই আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতবি রাখা প্রয়োজন।’ আদালত ওই আবেদন নাকচ করে দিয়ে সাক্ষীদের জেরা করতে আইনজীবীকে নির্দেশ দেন। তবে মামুনের আইনজীবী জেরা করেননি।