তারেকের বিরুদ্ধে প্রতিবেদন দেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও মানহানির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে করা মামলায় গতকাল মঙ্গলবার ধার্য তারিখে তদন্ত প্রতিবেদন দেয়নি পুলিশ। ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান আগামী ৩০ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বিএনপির সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমান ২০১৪ সালের ১১ নভেম্বর লন্ডনে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করেন ও ‘মানহানিকর’ বক্তব্য দেন। এ ঘটনায় গত বছরের ২৩ মার্চ বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ফজলুর করিম মানহানির মামলাটি করেন। আদালত অভিযোগ তদন্ত করে পুলিশকে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। এরপর গত দেড় বছরেও পুলিশ তদন্ত প্রতিবেদন দিতে পারেনি। গতকালও তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।