তারেকের বিরুদ্ধে মামলার শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে করা মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন ১৫ ও ১৬ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। বাদী গতকাল মামলার প্রয়োজনীয় কাগজ না আনায় নতুন এ তারিখ ধার্য করা হয়। এর আগে গত ১১ সেপ্টেম্বর বাদী দুর্নীতি দমন কমিশন-দুদকের সহকারী পরিচালক ইব্রাহিম সাক্ষ্য দেন।