তারেকের বিরুদ্ধে মামলায় প্রতিবেদন দেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলায় গতকাল বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন দেয়নি পুলিশ। আদালত আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
গতকাল এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। ১৯ অক্টোবর আইনজীবী মশিউর মালেক আদালতে নালিশি এ মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, গত ২৯ সেপ্টেম্বর লন্ডনে এক আলোচনা সভায় তারেক রহমান বলেন, ‘শেখ মুজিব বঙ্গবন্ধু নন, পাকবন্ধু, তিনি জাতির জনক হতে পারেন না, তিনি হত্যাকারী। আওয়ামী লীগ কখনোই জনগণের মনের ভাষা বুঝতে পারেনি। ১৯৭১ সালের ৭ মার্চ কিংবা ২৫ মার্চ বাংলাদেশের লাখো জনতাকে নিরাপদ মনে করেননি শেখ মুজিব, তিনি নিরাপদ মনে করেছেন হানাদার বাহিনীকে।’