তারেকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ, পরবর্তী তারিখ ২৪ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে অবৈধভাবে অর্থ লেনদেনের মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে।ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন গতকাল মঙ্গলবার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি হোসনে আরার আংশিক সাক্ষ্য-জেরা গ্রহণ করেন। আদালত ২৪ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।সাক্ষ্য গ্রহণের সময় মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।এই মামলায় গত বছরের ১৬ নভেম্বর সাক্ষ্য দেন মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের কর্মকর্তা ডেবরা লাপ্রেভেট। এ নিয়ে চারজন সাক্ষ্য দিলেন।