তারেকের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি
আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তুষ্ট আইনমন্ত্রী আনিসুল হক। তবে তাঁরা আশা করেছিলেন, এ ঘটনার মূল নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানেরও মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। রায় পাওয়ার পর সেটি পর্যালোচনা করে তারেক রহমান, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও হারিছ চৌধুরীর সাজা ফাঁসিতে বর্ধিত করা যায় কি না, সে জন্য উচ্চ আদালতে আপিল করবেন তাঁরা।

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইনমন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, তাঁরা যতটুকু জেনেছেন, এ ঘটনায় ৫২ জন আসামির মধ্যে ৪৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। এর মধ্যে ১৯ জনকে মৃত্যুদণ্ড ও ১৯ জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আইনমন্ত্রী বলেছেন, তাঁরা মনে করেন, এ ঘটনার মূল নায়ক তারেক রহমান। তাই রায়ে তারেকের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল।