তারেকের শাশুড়িকে দেওয়া দুদকের নোটিশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পদের বিবরণী চেয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশের কার্যকারিতা দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।গতকাল সোমবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানির পর এ আদেশ দেন। একই সঙ্গে ওই নোটিশটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। চার বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।আদালতে ইকবাল মান্দ বানুর পক্ষে আইনজীবী ছিলেন রফিক-উল হক ও মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।জানা যায়, গত বছরের ২০ নভেম্বর দুদক সম্পদের তথ্য বিবরণী চেয়ে ইকবাল মান্দ বানুকে নোটিশ দেয়। ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি ২৯ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদনটি করেন।