তারেকের শাশুড়ির সম্পদ বিবরণী দিতে দুদকের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের শাশুড়ির কাছে দ্বিতীয় দফায় সম্পদের হিসাব জানতে চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।এর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় তারেকের স্ত্রী জোবাইদা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুকে সহযোগী আসামি করা হয়। পরে আদালত ওই মামলার শুনানিতে সহযোগী আসামির তালিকা থেকে ইকবাল মান্দ বানুর নাম বাদ দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে আদালত বলেন, দুদক চাইলে ইকবাল মান্দ বানুর বিষয়ে আলাদাভাবে আইনিপ্রক্রিয়া শুরু করতে পারে। আদালতের ওই আদেশের পর দুদক নতুন করে ইকবাল মান্দ বানুর সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করে।গতকাল সোমবার দুদকের পক্ষ থেকে ইকবাল মান্দ বানুর ধানমন্ডির ৫ নম্বর রোডের ৪৪ নম্বর বাসার ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়েছে।দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোর কাছে এ নোটিশের বিষয়টি নিশ্চিত করেন। কমিশন সূত্র জানায়, আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে সম্প্রতি কমিশনের এক বৈঠকে এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। কারণ ওই সময়ে তারেকের ব্যাংক হিসাবে তাঁর শাশুড়ি ইকবাল মান্দ বানুর কিছু অর্থ পাঠানোর রেকর্ড রয়েছে।