প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে পালিত হলো দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। উৎসবের প্রথম দিন প্রদর্শন করা হয় তারেক মাসুদ নির্মিত রানওয়ে ও নারীর কথা। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনে দেখানো হয় মুক্তির গান, মাটির ময়না, নরসুন্দর, অন্তর্যাত্রা ও মুক্তির কথা।