প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাজীগঞ্জে মাথায় তাল পড়ে পাপিয়া আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত শনিবার উপজেলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর চকিদারবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পাপিয়া জগন্নাথপুর হাজি এরশাদ মিয়াজী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবার নাম মো. হানিফ। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে পাপিয়া বাড়ির পাশে তাল কুড়াতে যায়। এ সময় গাছ থেকে তার মাথায় তাল পড়লে সে গুরুতর আহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।