তালতলীতে স্কুলছাত্রী অপহূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার তালতলী উপজেলার ছোটবগী গ্রামের দশম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে।
ওই ছাত্রীর বাবা অভিযোগ করেন, গত সোমবার রাত ১০টার দিকে তাঁর মেয়ে প্রাইভেট পড়ে নানির সঙ্গে বাড়ি ফিরছিল। পথে বগীরহাটের দক্ষিণ পাশের রাস্তায় নাইবের তবক গ্রামের হানিফ চৌকিদারের ছেলে জহিরুলসহ চারজন দুটি মোটরসাইকেলে এসে তাঁর মেয়েকে জোর করে তুলে নিয়ে যান।
এ ঘটনায় তিনি জহিরুলসহ ছয়জনের বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে তালতলী থানায় মামলা করেছেন।
এ ব্যাপারে জহিরুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। জহিরুলের বাবা বলেন, অপহরণের বিষয়ে তিনি কিছু জানেন না। জহিরুল আত্মীয়ের বাড়ি বেড়াতে গেছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ওই ছাত্রীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।