তালতলীতে স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়ার বাজারে ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে ভেঙে যায় বন্যানিয়ন্ত্রণ বাঁধের ২০০ ফুট এলাকা। গতকাল বুধবার স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ সংস্কারের কাজ শেষ করেছেন।
তেঁতুলবাড়িয়া গ্রামের বাসিন্দা জাফর হোসেন বলেন, কোমেনের প্রভাবে কয়েক দিন ধরে অস্বাভাবিক জোয়ারের তোড়ে তেঁতুলবাড়িয়া বাজার এলাকার পায়রা নদীর মোহনায় বাঁধের প্রায় ২০০ ফুট অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। বাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে তেঁতুলবাড়িয়াসহ আশপাশের সাতটি গ্রাম প্লাবিত হয়।
গত সোমবার সকালে সরেজমিন ঘুরে দেখা যায়, তেঁতুলিয়াসহ আশপাশের ৫০-৬০ জন লোক ভাঙন রোধের জন্য কাজ করছেন। কেউ খুঁটি গাড়ছেন আবার কেউ মাটি ভর্তি বস্তা নিয়ে ভাঙা স্থানে ফেলছেন। গতকাল সকালে ওই বাঁধ সংস্কারের কাজ শেষ করেন তাঁরা।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, স্থানীয়রা যে কাজটি করছে, তা খুবই প্রশংসনীয়।