প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দর পরিবেশ ও সবুজ পৃথিবী গড়ে তোলার জন্য কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে সামাজিক উদ্যোগে উন্নত তালবীজ বপন করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শাপলা শিক্ষা সহায়ক কেন্দ্রের সহযোগিতায় গতকাল শুক্রবার সকালে ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের ফুটানি বাজারে পাকা রাস্তার ধারে তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পাটেশ্বরী ইউপি চেয়ারম্যান নজির হোসেন। কর্মসূচির উদ্যোক্তা আবদুর রশিদ সরকার বলেন, উন্নতমানের ১ হাজার ৩০০ তালবীজ ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে সোনাহাট সেতু পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের দুই ধারে বপন করা হবে।