তালবীজ বপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান গতকাল শনিবার দুপুরে নান্দাইল পৌর শহরের একটি সড়কের পাশে তালবীজ বপন করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, এলাকার মানুষকে উদ্বুদ্ধ করার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিশেষ কর্মসূচি হিসেবে টেকসই উদ্ভিদের বীজ সাংসদকে দিয়ে বপন করানো হয়। এ সময় সাংসদের সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. তামীম আল ইয়ামীন, নান্দাইল পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।