তালবীজ রোপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাখির আবাস তৈরির লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাইক্কাবিলের পাড়ে ২০০ তালের বীজ রোপণ করা হয়েছে। গতকাল রোববার ইউএসএইডের অর্থায়নে বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডির (সিএনআরএস) ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেম অ্যান্ড লাইভলিহুড (ক্রেল) প্রকল্পের আওতায় এই বীজ রোপণ করা হয়। হাইল হাওরের পাখি ও মাছের অভয়াশ্রম বাইক্কাবিলের পূর্ব পাড় ও বাইক্কাবিলের রাস্তার পাশে বীজগুলো রোপণ করা হয়েছে।