তালা ও দেবহাটায় বিএনপির ভোট বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারচুপি ও কেন্দ্র দখল করার প্রতিবাদে তালা ও দেবহাটা উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থীরা ভোট বর্জন করেছেন। এ ছাড়া এসব অভিযোগে জেলা জামায়াত আজ মঙ্গলবার সদর, তালা ও দেবহাটায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।
সাতক্ষীরার তালা ও দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে গতকাল সোমবার হামলা ও ককটেল বিস্ফোরণে আওয়ামী লীগের ছয় নেতা-কর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তালার শহীদ মুক্তিযোদ্ধা কলেজ কেন্দ্রের সামনে হামলায় শাহীনুর রহমান খা, ইব্রাহিম গাজী এবং নাংলা মাধ্যমিক বিদ্যালয় ও তালা সরকারি বিদে উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে হামলায় আবদুল হান্নান গাজী, মনিরুল ইসলামসহ চারজন আহত হন।