তালা কেটে দুটি মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে একটি বাড়ির তালা কেটে দুটি মোটরসাইকেল নিয়ে গেছে চোরেরা। শহরের কেওয়াটখালীর পাওয়ার হাউস রোডের ৬/৫ বাড়িতে গত সোমবার রাতে এ চুরি হয়। এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় দুটি অভিযোগ করা হয়েছে।বাড়ির মালিক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুর রহিমের ছেলে বি এম আবদুল্লাহ জানান, চুরি হওয়া লাল রঙের ‘বাজাজ ডিসকভারি ১৩৫ সিসি’ মডেলের একটি মোটরসাইকেলের দাম এক লাখ ২৫ হাজার টাকা। একই বাড়ি থেকে চুরি হওয়া অপর মোটরসাইকেলটির মালিক মোহাম্মদ গোলাম কবির। তাঁর কালো ও নীল রঙের মোটরসাইকেলটিও ‘বাজাজ ডিসকভারি ১৩৫ সিসি’ মডেলের।