তালাবদ্ধ ঘরে গৃহবধূর লাশ, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আকলিমা আক্তার (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, যৌতুক না দেওয়ায় স্বামী নূর-ই-আলম তাঁকে হত্যা করে পালিয়েছেন। গতকাল শুক্রবার ভোরে মৌচাক এলাকায় তালাবদ্ধ ঘর থেকে লাশ উদ্ধার করা হয়।আকলিমা টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার চান্দুলিয়া গ্রামের বেলাল হোসেনের মেয়ে।মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, আকলিমার বাবা নূর-ই-আলমকে আসামি করে হত্যা মামলা করেছেন।