তালাবদ্ধ ঘরে পুড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে মারা গেছেন ৮০ বছর বয়সী এক নারী। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের হঠাৎ বাজার-সংলগ্ন দ্বিরাজ মাতুব্বরের ডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই নারীর নাম বড় খাতুন। তিনি ওই গ্রামের মৃত হানিফ ব্যাপারীর স্ত্রী।
বড় খাতুনের ছেলে সেলিম ব্যাপারী বলেন, বয়সজনিত কারণে ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় বিছানাতেই প্রাকৃতিক কাজ করতেন তাঁর মা। এ জন্য তাঁকে বাড়ির পাশে রান্নাঘর-সংলগ্ন আরেকটি ঘরে রাখা হতো। মানসিক ভারসাম্য হারানোর কারণে তিনি রাতে মাঝেমধ্যে ঘর থেকে বের হয়ে নদীর দিকে চলে যেতেন। এ জন্য তাঁর নিরাপত্তার কথা ভেবে রাতে তাঁকে ঘরে তালা দিয়ে আটকে রাখা হতো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. সাইফুজ্জামান বলেন, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়।