তালাবদ্ধ ঘরে লাশ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদপুর থেকে গতকাল শনিবার বিকেলে মো. নাছির (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি একটি তালাবদ্ধ ঘরে পড়ে ছিল।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, বিকেল তিনটার দিকে ঢাকা উদ্যানের ই ব্লকের একটি টিনশেড বাড়ির দরজার তালা ভেঙে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে।