তালাবদ্ধ বাসায় অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাবিবুর রহমানের স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের বাসায় গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে আগুন লাগে। এ সময় বাসার ভেতরে তালাবদ্ধ অবস্থায় থাকা গৃহপরিচারিকা রিনা আক্তার (১৫) চিৎকার শুরু করে। দ্রুত আশপাশের লোকজন ও দাউদকান্দি সদরের দমকল বাহিনীর কর্মীরা এসে বাসার দরজা ভেঙে রিনাকে উদ্ধার করেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।