তালার জলাবদ্ধ এলাকায় চার ক্রিকেট তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা মাশরাফি বিন মুর্তজা, সৌম্য সরকার, জাতীয় মহিলা ক্রিকেট দলের তারকা সালমা খাতুন ও জাহানারা আলম গতকাল শুক্রবার সাতক্ষীরার তালা উপজেলার জলাবদ্ধ এলাকা ঘুরে দেখেছেন।
দুপুের তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে একটি গণমাধ্যমের আয়োজনে ‘আমরাই পারি’ অনুষ্ঠানে যোগ দিতে আসেন চার ক্রিকেট তারকা। এর আগে সকাল সাড়ে ১০টায় তাঁরা একটি সি-প্লেনে করে খোলপেটুয়া নদীর আশাশুনি উপজেলার মানিকখালীতে আসেন। সড়কপথে যান তালায়।
সৌম্য সরকারের গ্রামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষাডাঙ্গা গ্রামে। মাইক্রোবােস ৃসৌম্য সরকারসহ অন্যরা আসেন তালা উপজেলার নারায়ণপুর গ্রামে। নারায়ণপুর গ্রামে সাধারণ মানুষের সঙ্গে সময় দেন তিন ঘণ্টা। বিবিসি মিডিয়া অ্যাকশনের আয়োজনে ‘আমরাই পারি’ অনুষ্ঠানের বিভিন্ন শুটিংয়ে তাঁরা অংশ নেন। পাশাপাশি তাঁরা নিবিড়ভাবে কথা বলেন, ভাববিনিময় করেন স্থানীয় মানুষের সঙ্গে।
এদিকে চার ক্রিকেট তারকা তালায় এসেছেন—এ খবর ছড়িয়ে পড়লে তাঁদের দেখতে সাধারণ মানুষের ঢল নামে নারায়ণপুর গ্রামে। তাঁরা বেলা সোয়া তিনটায় খুলনার উদ্দেশে সাতক্ষীরা ছাড়েন।
মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘দেশের জন্য খেলতে হবে, মানুষের জন্য কাজও করতে হবে। গ্রাম উন্নয়নও করতে হবে। এ জন্যই চলে এসেছি জলাবদ্ধতায় ডুবে থাকা এ গ্রামে। খেলার পাশাপাশি সমাজ তথা দেশের উন্নয়নে কাজ করতে চাই আপনাদের পাশে থেকে, সাথে থেকে।’
জলবায়ুর প্রভাবে কপোতাক্ষ নদে পলি পড়ে ভরাট হয়ে গেছে। বৃষ্টির পানিনিষ্কাশন হতে না পেরে সাতক্ষীরার তালা উপজেলার অধিকাংশ গ্রাম বছরের ছয় মাস পানিতে ডুবে থাকে। ফসল হয় না। কাজ থাকে না।
জলাবদ্ধতার কারণে গ্রামের বেকার সমস্যা, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ইত্যাদি বিষয়ে ‘আমরাই পারি’ অনুষ্ঠানের আয়োজন।