সাতক্ষীরার তালা উপজেলায় আওয়ামী লীগের এক নেতা অপর এক নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালানো ও ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন। ২১ এপ্রিল সংবাদ সম্মেলন করে ওই নেতা এ অভিযোগ করেন। আওয়ামী লীগের অপর নেতা ২৩ এপ্রিল পাল্টা সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করেন।সাতক্ষীরা প্রেসক্লাবে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তালা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহসাংগঠনিক সম্পাদক নারায়ণ মজুমদার লিখিত বক্তব্যে বলেন, তালা উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবদুল হালিম ওরফে টুটুল উপজেলার মাগুরা ইউনিয়নের সংখ্যালঘু সম্প্রদায়ের আতঙ্ক। শনিবার দুপুরে আওয়ামী লীগের আরেক নেতা শেখ আবদুল হালিম ওরফে টুটুল সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মহলদার, শিবপদ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।