তালায় এক নারীকে ধর্ষণের পর হত্যা
সাতক্ষীরার তালা উপজেলায় কুলসুম বেগম (৫০) নামের এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। গত সোমবার এ ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যায় উপজেলার হরিশ্চন্দ্রকাটি গ্রামের এক ডোবা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।নিহত কুলসুম তালা উপজেলার গোনালী গ্রামের ইনাজউদ্দিনের স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে কামরুল শেখ তালা থানায় হত্যা মামলা করেছেন। কামরুল শেখ জানান, তাঁর মা সোমবার বিকেল সাড়ে পাঁচটায় বাপের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার আরশনগরে যাচ্ছিলেন। পথিমধ্যে তালা উপজেলার হরিশ্চন্দ্রকাটি গ্রামের লক্ষ্মণ ঘোষের আমবাগানের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর মায়ের কাছ থেকে টাকা-পয়সা কেড়ে নেয়। একপর্যায়ে দুর্বৃত্তরা পাশবিক নির্যাতন চালিয়ে তাঁর মাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেয়। পরদিন সকালে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। তালা থানার উপরিদর্শক হাবিবুর রহমান জানান, নিহত কুলসুমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বয়স বেশি হলেও ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।সাতক্ষীরার পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, মাদকাসক্তরাই এ ধরনের কোনো বয়স্ক মহিলাকে নির্যাতন চালিয়ে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১আমাদের অভয়নগর (যশোর) প্রতিনিধি জানান, অভয়নগর উপজেলায় এক প্রতিবন্ধী তরুণীকে (১৫) গত মঙ্গলবার ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ উপজেলার পাথালিয়া গ্রামের ওহাব মোল্যার ছেলে কালাম মোল্যাকে (২৪) গ্রেপ্তার করেছে।