তালায় কিশোরের মরদেহ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালায় নিখোঁজের ২ মাস ১১ দিন পর এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরের নাম মোহাম্মদ আলী খাঁ (১৬) ।
গতকাল শনিবার বিকেলে উপজেলার শিরাশুনী গ্রামের খালপাড় নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার আলাদীপুর গ্রামের মো. সাজ্জাদ আলীর ছেলে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া এ ঘটনা নিশ্চিত করে বলেন, স্থানীয় ব্যক্তিদের দেওয়া খবরের ভিত্তিতে বিকেলে শিরাশুনী গ্রামের খালপাড় নামক স্থান থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে চেনা যাচ্ছে না। তবে স্থানীয় ব্যক্তিরা বলছেন, ১৯ ফেব্রুয়ারি থেকে আলাদীপুর গ্রামের ভ্যানচালক মোহাম্মদ আলী খাঁ নিখোঁজ রয়েছে। লাশটি তার বলে ধারণা করা হচ্ছে।