তালায় গৃহবধূ গণধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত শনিবার সাতক্ষীরা তালা উপজেলায় এ ঘটনা ঘটে। এ সময় গৃহবধূর স্বামীকেও মারধর করা হয়। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা করেছেন। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ জানান, তাঁদের ভিটাসংলগ্ন ১৭ শতক জমি নিয়ে তৈলকুপি গ্রামের আবুল কালাম আজাদের সঙ্গে বিরোধ চলছিল। শনিবার সকাল ১০টার দিকে আজাদের নেতৃত্বে ছয়জন তাঁদের জমিতে কেটে রাখা গাছের ডাল নিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি বাধা দিলে তাঁকে মারধর করা হয়। এ সময় তাঁর দুই শিশুসন্তানকেও মারধর করা হয়। একপর্যায়ে পাশের পাটখেতে নিয়ে আজাদ, টগর বিশ্বাস ও সিরাজুল ইসলাম তাঁকে ধর্ষণ করেন। ঘটনা শুনে দিনমজুর স্বামী বাড়িতে এলে তাঁকেও মারধর করা হয়।অভিযোগের বিষয়ে আজাদ বলেন, তিনি দুই মাস আগে আওয়ামী লীগে যোগদান করেছেন। বিষয়টি আওয়ামী লীগের একটি মহল মেনে নিতে পারেনি। তাদের ইন্ধনে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার আবাসিক চিকিৎসা কর্মকর্তা মারুফ হাসান জানান, তিন সদস্যের মেডিকেল দল গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছে। পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।