তালায় ছাত্রদল নেতাসহ চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ভোর পাঁচটার দিকে উপজেলার চাঁদপুর গ্রামের একটি মৎস্য ঘেরের বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতার নাম আজহারুল ইসলাম (২৮)। তিনি ইসলামকাঠি ইউনিয়নের ঘোনা গ্রামের সিরাজ উদ্দীন সরদারের ছেলে। অন্যরা হলেন একই ইউনিয়নের নাংলা গ্রামের শেখ নজির আলীর ছেলে মো. তহিদুর রহমান (৩৬), সুজনশাহা গ্রামের রায়হান শেখের ছেলে রিপন শেখ (২৩) ও চাঁদপুর গ্রামের অবেদ আলী শেখের ছেলে আবদুল হাকিম (৩৫)।
তালা থানার ওসি মতিউর রহমান জানান, আজহারুল ইসলামের বিরুদ্ধে হত্যা, পুলিশের ওপর হামলাসহ ছয়টি মামলা রয়েছে। অন্যদের বিরুদ্ধে গাছ কেটে সড়ক অবরোধসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।