তালায় ছাত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলার হরিণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে বেত দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।আহত ছাত্রীর নাম পঞ্চমী বালা ঢালী (১০)। সে তালা উপজেলার হরিণখোলা গ্রামের দুর্গাপদ ঢালীর মেয়ে। তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছাত্রীর বড় ভাই গুরু দাস ঢালী জানান, তাঁরা বিষয়টি মৌখিকভাবে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন।