তালায় মিল্ক ভিটার দুধ বিতরণ কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তরল দুধ বিতরণের কার্যক্রম গতকাল শনিবার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) উদ্যোগে উপজেলার ১০টি বিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থীর মধ্যে এক বছর দুধ বিতরণ করা হবে।
এ উপলক্ষে গতকাল তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমুল আহসান। এতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশের প্রতিনিধি মাইক রবসন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, মিল্ক ভিটার স্থানীয় পরিচালক দিবস চন্দ্র ঘোষ, খলিলনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রণব ঘোষ, তালা সদর ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম, জালালপুর ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মীর মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন মিল্ক ভিটার উপমহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।
মোহামঞ্চাদ মুনীর চৌধুরী বলেন, তালা উপজেলার তালা, নূরুল্লাপুর, মাঝিহারা, গোপালপুর, গঙ্গারামপুর, জেয়ালানলতা, আঠারই বারুইহাটি, ফতেপুর, জিয়ালা পল্লীমঙ্গল ও শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থীকে আগামী এক বছর দুধ দেওয়া হবে। প্রতিদিন ৪০০ লিটার করে সপ্তাহে ছয় দিন দুধ সরবরাহ করা হবে।