তালায় শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালা উপজেলায় নদী খননযন্ত্রের নিচে চাপা পড়ে মিজানুর রহমান (২৪) নামের একজন শ্রমিক মারা গেছেন। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে দোহার গ্রামে এ ঘটনা ঘটে। মিজানুর দোহার গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা বলেন, মিজানুর রহমান ওই খননযন্ত্রের চালকের সহকারী ছিলেন। তিনি যন্ত্রটির পেছনের অংশে বসে ছিলেন। হঠাৎ সেখান থেকে পড়ে গিয়ে তিনি যন্ত্রটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তালা থানার ওসি ছগির মিঞা বলেন, গতকাল মঙ্গলবার লাশটির ময়নাতদন্ত হয়েছে। মামলা হবে।