তালিকা থেকে বাদ গেল ৭৭ ধনীর নাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগ ওঠা তালিকা থেকে ৭৭ জন অবস্থাসম্পন্ন ব্যক্তির নাম বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি একই পরিবারের একাধিক ব্যক্তির নাম বাদ দিয়ে সংশোধনী তালিকা বানানো হয়েছে।
গুরুদাসপুর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক দুলাল উদ্দিন খান গতকাল মঙ্গলবার সংশোধিত তালিকাটি হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেন, সংশোধিত তালিকা ধরে হতদরিদ্রদের মাঝে এখন থেকে ১০ টাকা কেজি দরের চাল বিতরণ করা হবে। ইউএনও ইয়াসমিন আক্তার বলেন, অনিয়ম প্রমাণিত হলে বিধিমোতাবেক ব্যবস্থাও নেওয়া হবে।