তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে তামাক না কেনার অভিযোগ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে তামাক কেনা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে কুষ্টিয়া রাইফেলস ক্লাবে সংবাদ সমেঞ্চলনে কৃষকেরা এ অভিযোগ করেন। সংবাদ সমেঞ্চলনে দৌলতপুরের প্রায় ২০০ তামাকচাষি উপস্থিত ছিলেন। উপজেলার আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও তামাকচাষি ফিরোজ আল মামুন লিখিত বক্তব্যে বলেন, উপজেলার বেশির ভাগ কৃষক দীর্ঘদিন ধরে ঢাকা টোব্যাকোর অধীনে তালিকাভুক্ত হয়ে তামাক চাষ করে আসছেন। কিন্তু এ বছর তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে তামাক না কিনে কোম্পানির কর্মকর্তারা অন্য মাধ্যমে তামাক সংগ্রহ করেছেন। এতে বঞ্চিত হয়েছেন সাধারণ কৃষক। কোম্পানির কর্মকর্তারা ঘুষের বিনিময়ে তাঁদের মনোনীত ব্যক্তি ও আত্মীয়স্বজনের কাছ থেকে তামাক কিনেছেন। এমনকি যেসব কৃষকের কাছ থেকে তামাক নেওয়া হয়েছে তাঁদের উপযুক্ত দামও দেওয়া হয়নি। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত তামাকচাষিরা প্রধানমন্ত্রী বরাবর একটি লিখিত অভিযোগও দিয়েছেন। অভিযোগের ব্যাপারে ঢাকা টোব্যাকোর কুষ্টিয়া আঞ্চলিক ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন বলেন, প্রকৃত কৃষকদের কাছ থেকে ইতিমধ্যে তামাক সংগ্রহ করা হয়েছে। সংবাদ সমেঞ্চলনে করা অভিযোগ ঠিক নয়।