তালিকাভুক্ত কোম্পানির প্রতিবেদনের ওপর সেমিনার অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আয়োজনে গতকাল শনিবার সকালে তালিকাভুক্ত কোম্পানির বার্ষিক প্রতিবেদন এবং অন্যান্য বিবরণীর পর্যালোচনাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সিইসি ভবনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য মো. হেলাল উদ্দিন নিজামি। বিশেষ অতিথি ছিলেন এসইসির সদস্য মোহাম্মদ আমজাদ হোসেন, সালাম সিকদার এবং আইসিএবির প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম। এতে মূল প্রবন্ধ পড়েন সিএসির সভাপতি আল মারুফ খান। সেমিনারে বক্তারা বলেন, এসইসি, স্টক এক্সচেঞ্জ এবং আইসিএবির সদস্যদের মধ্যে পারস্পরিক তথ্য বিনিময়ের মাধ্যমে একটি স্বচ্ছ শেয়ারবাজারের পরিবেশ তৈরি হবে।