প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তালিকাভুক্ত সব যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার ও তাঁদের বিচারের দাবি জানিয়েছেন সুনামগঞ্জের মুক্তিযোদ্ধারা। একই সঙ্গে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধেরও আহ্বান জানান তাঁরা।জেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক সমাবেশ থেকে গতকাল সোমবার এ দাবি জানানো হয়। এর আগে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তন থেকে একই দাবিতে একটি মিছিল বের করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা ছাড়াও সাধারণ মানুষ অংশ নেয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার নুরুল মোমেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান, জেলা জাসদের সভাপতি আ ত ম সালেহ, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সদর উপজেলা কমান্ডার আবদুল মজিদ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হায়দার চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, দেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচার দেখার অপেক্ষায় আছে।