তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খসরু ওরফে লেংড়া খসরুকে (৩২) গত মঙ্গলবার রাতে শহরের সুপারমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। পুলিশ জানায়, খসরুর বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজিসহ কমপক্ষে এক ডজন মামলা রয়েছে। ১০ দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক আজ বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন। খসরুর বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের বল্ললবাড়ী এলাকায়। তিনি এর আগেও একবার অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে বেরিয়ে আসেন।