তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকা থেকে গতকাল বুধবার ভোরে তালিকাভুক্ত সন্ত্রাসী মো. মহিমউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহিম অস্ত্র মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
পুলিশ সূত্র জানায়, বায়েজিদ থানার চন্দ্রনগরের একটি হোটেলের গলি থেকে মহিমকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তিনি ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ কারণে তিনি ‘ডিবি মহিম’ নামে পরিচিতি পান।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, ডিবি মহিম বায়েজিদ, চান্দগাঁও, পাঁচলাইশ, কোতোয়ালিসহ বিভিন্ন থানার ডজন খানেক মামলার আসামি। অস্ত্র আইনে তাঁর ১৭ বছর সাজা হয়। তিনি পলাতক অবস্থায় থেকে দীর্ঘদিন ধরে ছিনতাই-ডাকাতি করে আসছিলেন।