তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোজাম্মেল হোসেন ওরফে আজাদ মেম্বারকে গত সোমবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিখারী গ্রামের মোজাম্মেল হোসেন দুর্ধর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে সোনাগাজী থানায় হত্যা, ডাকাতি, অপহরণ, সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা ছাড়াও বহু অভিযোগ রয়েছে। তিনি সোনাগাজী থানার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
এদিকে একটি সূত্র জানায়, মোজাম্মেল হোসেন জাতীয়তাবাদী যুবদলের সোনাগাজী উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য এবং চর দরবেশ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য।